1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গবন্ধু সারাটা জীবন দেশের মানুষের সেবা করেছেন : রেলপথমস্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৬৮ Time View

রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন বঙ্গবন্ধু সারাটা জীবন দেশের মানুষের সেবা করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে সবাইকে মানুষের সেবা করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করা সম্ভব হবে। বঙ্গবন্ধুকে বিশ্ব নেতারা ঠিকই বুঝতে পেরেছিলেন। পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে ৮ জানুয়ারি বঙ্গবন্ধু লন্ডনে গিয়েছিলেন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে বঙ্গবন্ধুকে বিমানবন্দরে বিশেষ মর্যাদায় বরণ করেছিলেন। ফিদেল কাস্ত্রো বলেছিলেন তিনি হিমালয় দেখেননি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছেন। বিশ্ব নেতারা ঠিকই আমাদের জাতির পিতাকে সম্মান করেছেন অথচ আমাদের দুর্ভাগ্য এ দেশের খুনিরা পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি গতকাল মঙ্গনবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লর প্রমুখ।
রেলপথমন্ত্রী আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন। এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। এদিকে উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ