1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির

জর্জিয়ায় ভূমিধসে ২৬ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৬৩ Time View

জর্জিয়ার উত্তর-পশ্চিমের একটি পর্যটন শহরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ককেশাস দেশটির উত্তর-পশ্চিমে বিশাল বন ও খনিজ জলের ঝরনার জন্য বিখ্যাত একটি ছোট রিসোর্ট শোভির আশপাশে ৩ আগস্টের ভূমিধসে এখনো নিখোঁজ সাতজনের জন্য অনুসন্ধান অভিযান চলছে।
অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি পরিষেবা বলেছে, ‘মোট মৃতের সংখ্যা ২৬ জন এবং উদ্ধারকারীরা আরও সাতজনকে খুঁজছেন।’
৫ আগস্ট ঘোষিত পূর্ববর্তী হিসাবে মৃতের সংখ্যা ১৬ জন ঘোষণা করা হয়েছিল।

মন্ত্রনালয়ের প্রকাশিত ছবিগুলোতে উদ্ধারকারীদের মাটি সরানো ও খননকাজ চালাতে দেখা যায়।

মন্ত্রণালয় ফেসবুকে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো দুর্যোগের কেন্দ্রস্থলে এবং কাছাকাছি নদীর তলদেশে অনুসন্ধান করছে।
রাজধানী তিবিলিসির ১৪০ কিলোমিটার (৯০ মাইল) উত্তর-পশ্চিমে একটি প্রত্যন্ত উপত্যকা শোভি দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত।
জর্জিয়াতে ভারী বৃষ্টিপাত এবং বন্যা মোটামুটি সাধারণ। যেখানে খাড়া ঢাল ভূমিধসের ঝুঁকি তৈরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ