1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৬৪ Time View

ইউক্রেনে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাত্র ২২ দিন বযসী এক শিশুও রয়েছে। এছাড়া ওই একই হামলায় প্রাণ হারিয়েছে তার ১২ বছর বয়সী ভাই ও তাদের বাবা-মা। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ গোলাবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় কর্মকর্তারা। সোমবার (১৪ আগস্ট) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু, তার ১২ বছর বয়সী ভাই এবং তাদের বাবা-মা রয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, খেরসনের শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।
এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরও একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্তানিস্লাভের দুই ব্যক্তিও রয়েছেন। ক্লাইমেনকো বলেছেন, ‘সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের অবশ্যই বলপ্রয়োগ করে থামাতে হবে। তারা আর কিছু বোঝে না।’

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী পরে শায়রোকা বালকা গ্রামে চালানো রুশ ওই হামলার কিছুক্ষণ পরের ছবি শেয়ার করেন। ওই ছবিতে হামলার শিকার ভবন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। রাশিয়ার এই গোলাবর্ষণে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
তবে রোববারের এই রুশ হামলায় আহতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ