1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ

ইরানে শিয়া মাজারে হামলায় নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

ইরানের কেন্দ্রীয় শহর সিরাজের একটি শিয়া মাজারে হামলার ঘটনা হয়েছে। এ হামলায় কমপক্ষে চারজন নিহত এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তবে এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শাহ চেরাগ মাজারে হামলাটি সন্ত্রাসীরা চালিয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মাজার এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রেখেছে।
অন্যদিকে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় অন্তত সাতজন আহত হয়েছে এবং এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসলামিক স্টেট গত অক্টোবরে এ মাজারে হামলা চালিয়েছিল, যাতে ১৫ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) এর আগেও ইরানে হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে ২০১৭ সালে মারাত্মক জোড়া বোমা হামলা রয়েছে।
ওই হামলায় ইরানের সংসদ এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিকে লক্ষ্য করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ