1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

এবার ‘গ্যাংস্টার’ রূপে হাজির হলেন মোশাররফ করিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

দ্বিতীয়বারের মতো কলকাতার বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। ‘ডিকশনারি’র পর টলিউড নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসুর হাত ধরে ‘হুব্বা’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগে এই ছবির ফার্স্টলুক প্রকাশ পায়। এবার সামনে এলো ছবিটির প্রথম ঝলক। যেখানে ‘গ্যাংস্টার’ রূপে ধরা দিলেন মোশাররফ করিম।
টিজারের শুরুতেই এই অভিনেতার মুখে সংলাপ, ‘কুত্তা যদি ঘেউ ঘেউ-ই না করল, তাহলে কীসের কুত্তা।’ এরপর দেখা যায়, কখনো দলবল নিয়ে বন্দুক হাতে তিনি পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, কখনো রাতের অন্ধকারে এক মহিলার সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনো আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। ‘গ্যাংস্টার’ শ্যামলের জীবন ছিল এমনই। হুগলির অপরাধ জগতের অন্যতম নক্ষত্র। এই শ্যামলের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি ‘হুব্বা’ তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু।

সিনেমার প্রতি পরতে পরতে যে উত্তেজনা, রোমাঞ্চে ভরপুর, সেই আভাসই মিলল ছবির প্রথম ঝলকে। মোশাররফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্তসহ এই ছবিতে দেখা যাবে কলকাতার বেশ কয়েকজন নাট্যব্যক্তিত্বকেও।
এর আগে ২০২১ সালে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবিতে দেখা যায় মোশাররফ করিমকে। এতে মকর ক্রান্তি চ্যাটার্জি চরিত্রে তার অভিনয় সে সময় ব্যাপক প্রশংসা কুড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ