1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

এশিয়া কাপে ১৭ সদস্যের বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

আসন্ন এশিয়া কাপ মাঠে গড়াতে বাকি আছে আর মাত্র ১৯ দিন। এই আসরের স্কোয়াড দেওয়ার শেষ সময় ১২ আগস্ট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেধে দেওয়া এই সময়সীমার শেষ দিনে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের বাংলাদেশ দল ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন ১৭ জন ক্রিকেটার। আজ গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের (প্রাথমিক) দল আগামীকাল দিয়ে দেওয়া হবে। এশিয়া কাপের জন্য নির্বাচকরা ১৭ জনের দল ঠিক করেছেন।
এশিয়া কাপের দল কেমন হবে ওই ধারণাও দিয়েছেন বিসিবি সভাপতি পাপন। গতকাল (বৃহস্পতিবার) কোচ হাথুরুসিংহে ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। অধিনায়ক ঘোষণা না করায় দল ঘোষণা করেননি নির্বাচকরা। তবে আজ সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দেওয়ায় দল দিতে আর কোনো বাধা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ