1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ

উ.কোরিয়ার যুদ্ধের প্রস্তুতি, সামরিক প্রধান বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং আরও সামরিক মহড়া পরিচালনাসহ ‘বড় ধরনের’ যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার এ কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর এএফপি’র।
কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, বুধবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। মাত্র কয়েকদিন আগে কিম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা পরিদর্শন করেন।
এ মাসের শেষের দিকে সিউল এবং ওয়াশিংটন বড় ধরনের যৌথ মহড়ার প্রস্তুতি নিতে থাকায় এ সামরিক বৈঠক করা হয়। উত্তর কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়াকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে এবং পিয়ংইয়ং বারবার সতর্ক করে বলেছে, এমনটা ঘটলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হতে পারে।
এদিকে, বিস্তারিত উল্লেখ না করে ‘কেসিএনএ’ জানায়, বৈঠকে কিম তার চিফ অব জেনারেল স্টাফ পাত সু ইলকে বরখাস্ত করে ভাইস মার্শাল রি ইয়ং গিলকে তার স্থলাভিষিক্ত করেছেন।
কেসিএনএ বলেছে, বুধবারের বৈঠকের প্রধান আলোচ্যসূচি ছিল যুদ্ধের জন্য নিখুঁত সামরিক প্রস্তুতি নিশ্চিত করতে আরও শক্তিশালী হামলার সক্ষমতা অর্জনসহ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বিষয়।
কিম দেশের সকল সমরাস্ত্র তৈরির কারখানাকে ব্যাপকহারে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ