1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন এখনো ‘নিরপেক্ষ’: বেইজিং

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন এখনো ‘নিরপেক্ষ’ অবস্থানে রয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আশ্বস্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল সোমবার এক ফোনকলে এ কথা বলেন তিনি। এর এক দিন আগেই ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবে এক আলোচনায় অংশ নিয়েছিল চীন। ওই আলোচনায় কিয়েভের প্রতিনিধিরা থাকলেও ছিল না কোনো রুশ প্রতিনিধি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া ও চীনকে ‘বিশ্বাস ও নির্ভর করা যায়’—এমন ভালো বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করেন ওয়াং ই। লাভরভকে তিনি বলেন, ‘ইউক্রেন–সংকটের ক্ষেত্রে চীন নিজেদের স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে, বস্তুনিষ্ঠ ও ন্যায়সংগত কথা বলবে, শান্তি আলোচনাকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করতে এবং যেকোনো আন্তর্জাতিক বহুপক্ষীয় আয়োজনে এর রাজনৈতিক সমাধান বের করতে লেগে থাকবে।’ এ সময় রাজনৈতিকভাবে ইউক্রেন–সংকট সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা রাখায় চীনের প্রশংসা করেন লাভরভ।

এর আগে ইউক্রেন–সংকট সমাধানে দুই দিনব্যাপী আলোচনার আয়োজন করে সৌদি আরব। সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ প্রায় ৪০টি দেশ অংশ নেয়। সেখানে যুদ্ধ থামাতে অভিন্ন কৌশল বের করতে আন্তর্জাতিক আলোচনার গুরুত্বের বিষয়ে একমত হন এসব দেশের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ