1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে : কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬২ Time View

বিএনপি নেতারা অন্ধকার দেখছে, তাদের চোখ-মুখ শুকিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চার-পাঁচদিন ধরে দেখছি বিএনপির সুর নরম। তাদের দম ফুরিয়ে এসেছে। তাদের নেতারা চোখে মুখে অন্ধকার দেখছে। শুকিয়ে গেছে চোখ-মুখ।

তিনি বলেন, গত পাঁচ বছরে একটা দলের (বিএনপি) পাঁচজন মানুষকেও কানাডা আশ্রয় দেয়নি। কারণ তাদের দল সন্ত্রাসী দল। তাদের এই দল বৈধভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্ব রাজনীতিতে যারা গণতন্ত্র আর মানবাধিকারের মাতবর, তাদের নিজেদের দেশে গণতন্ত্র আর মানবাধিকার কেমন আছে? তাদের দেশে (যুক্তরাষ্ট্র) মানবাধিকারের পতাকা ভূলুণ্ঠিত কেন? তারা কেন ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না?

ওবায়দুল কাদের বলেন, চলতি বছর পৃথিবীর ২২ দেশে নির্বাচন হবে। অথচ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র আর জাতিসংঘ ঘুরে ঘুরে সবাই শুধু বাংলাদেশে আসে। আমরা কি বিপদে আছি? ঘুরে ফিরে সবাই এখানে কেন আসে।

তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো বন্ধু আমাদের ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে দেশের জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ