1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯৩ Time View

দ্বিতীয়বারের মতো পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী ইনজামাম।
প্রথম দফায় ইনজামাম নির্বাচক থাকাকালীন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।
দ্বিতীয় দফায় নির্বাচক হিসেবে ইনজামামের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী ২২ আগস্ট থেকে শ্রীলংকার মাটিতে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এরপর এশিয়া কাপ ও বিশ^কাপের জন্য দল ঘোষনা করবেন ইনজি। ২০১৯ সালেও ওয়ানডে বিশ^কাপের দল ঘোষণা করেছিলেন ইনজামাম।
প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ক্রিকেট অপারেশন্স প্রধান মিকি আর্থারও নির্বাচক কমিটিতে থাকবেন। কিন্তু তাদের ভূমিকা সর্ম্পকে জানা যায়নি। পাকিস্তানের ক্রিকেট কাঠামোকে নতুন করে সাজানোর পরিকল্পনায় নিয়োগ পেলেন ইনজামাম। সম্প্রতি মিসবাহ উল হকের নেতৃত্বে ক্রিকেট টেকনিক্যাল কমিটিতে মোহাম্মদ হাফিজের সঙ্গে সদস্য হিসেবে ছিলেন ইনজামাম।
জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের সাথে আলোচনার পর নির্বাচক কমিটির দায়িত্ব চূড়ান্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ