1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে আলোচনা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬২ Time View

মণিপুরে চলমান সহিংসতার জেরে ভারতের লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংসদের বাদল অধিবেশনে শুরু হয় এ আলোচনা।
প্রথমেই বক্তব্য দেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। বলেন, মণিপুর জ্বলছে অর্থ পুরো ভারত জ্বলছে। এরআগে আর কখনও এ ধরনের ভয়াবহ সহিংসতা ভারতের উত্তর-পূর্বের রাজ্যে দেখা যায়নি বলে জানান তিনি।
তিনি বলেন, মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যরাও। কেন যাননি প্রধানমন্ত্রী? মণিপুর নিয়ে ৩০ সেকেন্ডের জন্য মুখ খুলতে কেন ৮০ দিন সময় নিলেন প্রধানমন্ত্রী?
অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের এ প্রস্তাবকে- শেষ বলে ছক্কা মারার চেষ্টা বলে উল্লেখ করেছেন।
মনিপুরে সহিংসতার ঘটনায় সম্প্রতি পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বিবৃতি দেয়ার দাবি জানায়। মোদি সরকার তাতে রাজি না হলে গেল ২৬ জুলাই অনাস্থা প্রস্তাব ডাকে বিরোধী জোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ