1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭৭ Time View

কিছুদিন আগেই আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক ভেরিফাইড পেজে জানায়, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই ব্যাপারে ওই সময় চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আজ সোমবার (৭ আগস্ট) সোমবার তারা নিশ্চিত করলো প্রীতি ম্যাচ খেলার কথা।
৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাফুফের সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সোমবার সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে এই ফিফা ফ্রেন্ডলি দুটি ম্যাচের ভেন্যু এখনো ঠিক করতে পারেনি বাফুফে।
বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ভিডিও বার্তায় বলেছেন, ‘আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলব আমরা। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে। ’
সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা রয়েছে। মাঠ ভালো না বলে সিলেটে খেলতে জাতীয় দলের ফুটবলারদের আপত্তি রয়েছে। এরই মধ্যে সেই আপত্তির কথা কয়েকজন ফুটবলার জানিয়েও দিয়েছেন বাফুফে সভাপতিকে। যে কারণে প্রতিপক্ষ ও তারিখ নির্ধারণ হলেও চূড়ান্ত হয়নি ম্যাচের ভেন্যু।
বাফুফে বিকল্প হিসেবে ভাবছে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ও ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনার কথা। এর মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনা আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অনুমোদন পেলে সেখানে হতে পারে ম্যাচ দুটি। অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচটি চট্টগ্রাম এমএ স্টেডিয়ামে করা যায় কি না তা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে বাফুফে।
বাফুফের একটি প্রতিনিধি দল সহসাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করে সেখানে আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাব্যতা খতিয়ে দেখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ