1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী

অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ কিমের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

উত্তর কোরিয়ার কয়েকটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এসব কারখানা পর্যবেক্ষণের পর আরও অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন পুতিনের এই ঘনিষ্ঠজন। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে চীন ও রাশিয়ার প্রতিনিধিদল অংশ নেওয়ার কিছুদিন পর তিনি কারখানাগুলোয় পরিদর্শনে বের হন। তিন দিন এই কারখানাগুলো ঘুরে দেখেন। যেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন হয়ে থাকে।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কিম সামরিক ড্রোনের ইঞ্জিন তৈরি ও সুপার লার্জ ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার কারখানা পরিদর্শন করেছেন। ইঞ্জিনের ক্ষমতা ও উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি ছোট ছোট অস্ত্রগুলো আধুনিকরণে মনোযোগের জোর দেন তিনি।
অস্ত্র উৎপাদন ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে কিম প্রশাসন। দেশটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তায় দিচ্ছে। যদিও বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে তারা।
খবর দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ