1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী

ফ্রান্স ও স্পেন সীমান্তের কাছের দাবানল নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬৪ Time View

ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা ভূমধ্যসাগর উপকূলীয় অভিন্ন সীমান্তের কাছের দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে।
তবে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্মকর্তারা বলছেন, দমকলকর্মীরা শনিবার অপর একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।
স্প্যানিশ সীমান্তের কাছের পর্যটক প্রিয় পার্বত্য বনাঞ্চল পোর্টবোর আশেপাশের কয়েকটি গ্রাম থেকে রাতে ১৩০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
স্প্যানিশ বন রক্ষকরা বলছেন, পোর্টবোর আশেপাশে শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে ৫৭৩ হেক্টর এলাকা পুড়ে গেছে। পোর্টবোর সঙ্গে ফ্রান্সের আন্তঃসীমান্ত রেল পরিষেবা রয়েছে।
ক্যাটালোনিয়ার আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। লোকজনকে সরিয়ে নেয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে বাসিন্দাদের এখনো ঘরে অবস্থান করার পরামর্শ এবং অপ্রয়োজনীয় ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি রয়েছে।
এদিকে ভূমধ্যসাগর উপকূলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্ক্ষৃপক্ষ বলেছে, নতুন করে জ¦লা আগুন নিয়ন্ত্রণে ১৫০ দমকলকর্মী কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ