1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

রাতে দেশে আসছে বিশ্বকাপ ট্রফি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৫৬ Time View

বিশ্ব ভ্রমণ করছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তারই ধারাবাহিকতায় আজ (৬ আগস্ট) মধ্যরাতে এই ট্রফি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এরপর আগামীকাল (সোমবার) পদ্মা সেতুতে ছবি তোলার জন্য ট্রফিটি নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এভাবে পর্যায়ক্রমে আগামী তিন দিন (৭-৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে এটি প্রদর্শনের জন্য রাখা হবে।
পদ্মা সেতু সফর শেষে ট্রফিটি রাখা হবে হোটেলে। পরদিন (৮ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।
এরপর শেষের দিন (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিকসংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।
আইসিসির ক্যাম্পেইন হিসেবে বাংলাদেশের পদ্মাসেতুতে প্রথমে আনুষ্ঠানিক ফটোসেশন হবে বিশ্বকাপ ট্রফির। মাওয়া প্রান্তে বিকেল ৩টা পর্যন্ত চলবে প্রাথমিক সফর। পরদিন মিরপুরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং শেষ দিন বসুন্ধরায় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ