1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সবার আগে কোয়ার্টার ফাইনালে স্পেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

নারী বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে স্পেনের কাছে পাত্তাই পেল না সুইজারল্যান্ড। সুইসদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্প্যানিশরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা স্প্যানিয়ার্ডরা লিড পায় ম্যাচের পঞ্চম মিনিটেই। আলবা রেদন্দোর পাওয়া পাস ধরে বাঁ-পায়ে লক্ষ্যভেদ করেন আইতানা বনমাতি।
তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় লাগেনি সুইজারল্যান্ডের। ছয় মিনিট পরই স্পেনের কোদিনার সুবাদে সমতায় ফেরে সুইজারল্যান্ড। নিজেদের জালে নিজেরাই বল জড়ানোর মাধ্যমে সমতায় ফেরানো হয় সুইজারল্যান্ডকে।
এরপর সুইস মেয়েদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় স্পেন।
১৭তম মিনিটে হেডে দলকে ফের এগিয়ে দেন আলবা রেদন্দো। বিরতিতে যাওয়ার আগে স্প্যানিয়ার্ডরা দেখা পায় আরও দুই গোলের। ৩৬ ও ৪৫তম মিনিটে বনমাতির জোড়া গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে স্পেনের আধিপত্য। ৭০ মিনিটে বনমাতির বাড়ানো বল পেয়ে বাঁ-পায়ে বল জালে প্রবেশ করান জেনি হারমোসো। আর তাতেই ৫-১ ব্যবধানে বড় জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় স্পেনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ