1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এশিয়া কাপ দিয়ে ক্রিকেটে ফেরা হচ্ছে না তামিমের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭২ Time View

গুঞ্জন ছিল এশিয়া কাপে খেলা হচ্ছে না জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবালের। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নিয়মিত অধিনায়ককে ছাড়াই এশিয়া কাপের মিশনে যাবে টাইগাররা।

পিঠের ইনজুরির কাটাতে ইনজেকশন নেওয়ার পরও নিজেকে ফিট প্রমাণে ব্যর্থ হয়েছেন বাহাতি এই ব্যাটার। আর তাতেই এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তিনি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

যেহেতু তামিমের থাকা হচ্ছে না এশিয়া কাপে, সে কারণে আসন্ন এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব কে দেবেন, তা এখন ঠিক হয়নি।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার ২৮ ঘণ্টা পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও দেড় মাসের ছুটি নিয়েছিলেন বাহাতি এই ওপেনার। ছুটির এই সময়টাতে রহস্যময় পিঠের ইনজুরির আসল কারণ জানতে উন্নত চিকিৎসা করাতে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেন। ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল তার।

লন্ডনে গিয়ে পরীক্ষা করানোর পর মেরুদণ্ডের হাড়ে ক্ষয় ধরা পড়ে দেশসেরা এই ওপেনারের। এরপরই তামিমের এশিয়া কাপে অংশ নেওয়া নিয়ে জন্ম নেয় ধোয়াশার।

চিকিৎসকের পরামর্শে প্রাথমিক অবস্থায় ইনজেকশন নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদি ইনজেকশনে উপকার না হতো, তাহলে যেতে হতো অস্ত্রোপচারের মধ্য দিয়ে।

এদিকে তামিমের পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার লাগবে কি না, সে বিষয়ে কিছু জানাননি পাপন। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে তামিম ফিরবেন বলে আশাবাদী বোর্ড সভাপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ