1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
  • ৯৬ Time View

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেফতার করা হয়েছে। তার দল ডেমোক্র্যাটিক পার্টির দাবি, সোমবার মালদ্বীপের দক্ষিনাঞ্চলের এক প্রত্যন্ত এলাকায় রাজনৈতিক প্রচারণা চালানোর সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে রোববার মালদ্বীপের এক আদালত নাশিদকে গ্রেফতারের নির্দেশ দেন। যদিও তার আগে নাশিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে চ্যালেঞ্জও করেন তিনি।

কিন্তু সাবেক এই প্রেসিডেন্ট তার মামলার শুনানিতে হাজির না হওয়ায় তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

হামিদ আব্দুল গাফফার নামে দলটির এক মুথপাত্র সংবাদমাধ্যমকে জানান, ফারিস-মাথোডার সর্মথকদের ভিড় থেকে নাশিদকে গ্রেফতার নিয়ে আসা হয়।

নাশিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হলে শাস্তি হিসেবে তাকে তিন বছরের জেল বা নির্জন কোন দ্বীপে তিন বছরের নির্বাসনে পাঠানো হবে। এর ফলে তিনি ‍আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, নাশিদ ২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ