1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

আওয়ামী লীগে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৫৭ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শিষ্টাচার না থাকায় বিএনপি অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার বোঝে না। আওয়ামী লীগে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনের আগে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মীরা পালিয়েছে।
বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তো একটা সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।
রংপুরে প্রধানমন্ত্রীর জনসভার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র। গোটা রংপুর শহর হবে জনসভার শহর।
বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে পাস হয়েছে। এই বিষয়টি সরেজমিনে দেখার জন্য তথ্যমন্ত্রী আসেন। পরিদর্শনের আগে উপকেন্দ্রে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ