1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৮৫ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের যেসব দেশ আশ্রয় দিয়েছে, এটা তাদের জন্য লজ্জার। আর এটি আমাদের জন্য দুঃখজনক। নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (১ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমীতে শোকাবহ আগস্ট উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা বলেন তিনি।
শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিন জনের অবস্থান জানা নেই। তবে দুই খুনির একজন কানাডায়, আর একজন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন।
তিনি বলেন, আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে তারা নানা অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখজনক।
ড. মোমেন বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে।
কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন সরকারের এই মন্ত্রী।
এর আগে ফরেন সার্ভিস একাডেমির প্রাঙ্গণে ১৬টি বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ