1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮৫ Time View

প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতা থাকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী ভারতীয় দলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। শেষ ম্যাচ জিতে সিরিজ জিততে মুখিয়ে দুই দলই। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মাঠে নামবে দুদল।
ব্রিজটাউনে লো-স্কোরিং ম্যাচে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় ভারত। ব্যাটারদের নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করতে গিয়ে ১১৫ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে হিমশিম খায় টিম ইন্ডিয়া। তরুণদের সুযোগ দিতে গিয়ে দলের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামিয়ে আনে ভারত। শেষ পর্যন্ত সাত নম্বরে ব্যাট হাতে নেমে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক রোহিত। ব্যাটিং করার সুযোগ হয়নি কোহলির।
একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডের দল নিয়ে আরও বড় পরীক্ষা-নিরীক্ষায় মাতে ভারত। রোহিত ও কোহলিকে ছাড়াই একাদশ সাজায় টিম ইন্ডিয়া। এ ম্যাচেই হেরে যায় ভারত। ব্যাটিং ব্যর্থতায় ১৮১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। শুভমান গিল ৩৪, সঞ্জু স্যামসন ৯, অক্ষর প্যাটেল ১, ভারপ্রাপ্ত অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ৭, সূর্যকুমার যাদব ২৪ ও রবীন্দ্র জাদেজা ১০ রানে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার ইশান কিশান।
জবাবে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম উইকেটে ১১৮ বলে অবিচ্ছিন্ন ৯১ রান তুলে সাড়ে তিন বছর পর ভারতের বিপক্ষে দলকে অবিস্মরনীয় জয়ের স্বাদ পাইয়ে দেন অধিনায়ক শাই হোপ ও কিসি কার্টি। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে ২০১৯ সালের ডিসেম্বরের পর ভারতের বিপক্ষে জয় খড়া কাটাতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিরিজ জয়ের খড়া কাটানোর সুযোগ ক্যারিবীয়দের। ১৭ বছর ও টানা ১২টি সিরিজে ভারতের বিপক্ষে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আলিক আথানেজ, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, ডোমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোটি, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার ও ওশান টমাস।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, উমরান মালিক, জয়দেব উনাদকত ও মুকেশ কুমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ