1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

লঙ্কান লিগে প্রথম ম্যাচেই দলকে জেতালেন তৌহিদ হৃদয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১২২ Time View

লংকান প্রিমিয়ার লিগে অভিয়েকেই হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেন বাংলাদেশের তৌহিদ হৃদয়। দেশের বাইরে এটিই হৃদয়ের প্রথম কোন টুর্নামেন্ট।
লঙ্কান লিগের উদ্বোধনী ম্যাচেই জাফনা কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন হৃদয়।
ফর্মে থাকা হৃদয় নিজেকে মেলে ধরতে সময় নিলেন না। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে করেছেন ফিফটি। তার ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৭৩ রান তোলে জাফনা।
৩৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন হৃদয়। ইনিংসের ৯ বল বাকি থাকতে চামিকা করুনারত্নের শিকার হন তিনি। ৩৯ বলে হৃদয়ের ৫৪ রানের ইনিংসটি ছিল ৪ বাউন্ডারি আর এক ছক্কায় সাজানো।
জবাবে ১৫২ রানেই গুটিয়ে যায় কলম্বো স্ট্রাইকার্স। ওপেনার ডিকুয়েলা ৫৮ রান করলেও বাকিরা ব্যাটাররা তেমন একটা রান করতে পারেননি।
জাফনার হয়ে তৌহিদ হৃদয় মাঠে নামলেও, কলম্বোর হয়ে মাঠে নামার সুযোগ হয়নি আরেক বাংলাদেশী শরিফুল ইসলামের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ