1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো টেকনাফের সেই পাহাড়ে লাশ পড়ে থাকার খবর, পুলিশ নিশ্চিত নয় হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮৫ Time View

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অসহায় রোগী সেবা তহবিলে ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।
এর আগে ২০২২ সালে একই তহবিলে প্রধানমন্ত্রী দুইবারে আরও ৭ কোটি টাকা অনুদান দেন। সবমিলিয়ে গত দুই বছরে ‘অসহায় রোগী সেবা তহবিল’-এ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল অসহায় রোগী সেবা তহবিলটি পরিচালনা করে আসছে। এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইস ক্লোজার সরবরাহ করা হয়। এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ