1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত

এমবাপ্পের দলবদল নিয়ে আল হিলালের প্রস্তাবে রাজি পিএসজি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

দলবদলের বাজারে পুরো নজরটাই এখন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নতুন মৌসুমে পিএসজিতে থাকা না থাকা নিয়ে চলছে জল্পনাকল্পনা।
এর মধ্যেই তার জন্য ৩০ কোটি ইউরোর (প্রায় ৩ হাজার ৬০৩ কোটি ৮৬ লাখ টাকা) রেকর্ড প্রস্তাব হাঁকিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেই প্রস্তাবে পিএসজি রাজিও হয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। এখন সবকিছু নির্ভর করছে এমবাপ্পের সিদ্ধান্তের ওপর।
ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে স্বীকৃত এমবাপ্পেরই সতীর্থ নেইমার। ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছিল পিএসজি। তবে এমবাপ্পে যদি আল হিলালের প্রস্তাব গ্রহণ করেন, তাহলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। যদিও এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে পরিচিত এই ফরোয়ার্ড। ২০১৮ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে তাকে মোনাকো থেকে কিনে আনে পিএসজি।
এমবাপ্পেকে পেতে শুধু আল হিলালই নয়, আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, বার্সেলোনা, ইন্টার মিলান ও টটেনহাম হটস্পার। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি ক্লাবগুলো। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানান, পিএসজি মনে করে ২০২৪ সালে চুক্তি শেষ হওয়ার পরই ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপ্পে।
গত মাসেই এমবাপ্পে জানিয়ে দিয়েছিলেন, পিএসজির সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি করবেন না। তাই আগামী মৌসুমই হতে যাচ্ছে ক্লাবটির সঙ্গে তার শেষ মৌসুম। কিন্তু তেমনটা চায় না পিএসজি। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বলেই দিয়েছেন- নতুন চুক্তি না করলে এই দলবদলেই ক্লাব ছাড়তে হবে। এরপর এমবাপ্পের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তাকে বিক্রি করারই সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। এজন্যই তাকে রাখা হয়নি জাপানে প্রাক-মৌসুম সফরের স্কোয়াডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ