1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত

টরন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন জকোভিচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

ক্লান্তির কারণে এটিপি টরন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের ২ নম্বর তারকা নোভাক জকোভিচ।
উইম্বলডনের ফাইনালে ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জকোভিচ স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজের কাছে পরাজিত হবার এক সপ্তাহ পর টরন্টোতে খেলতে অস্বীকৃতি জানালেন। তার এই না খেলার সিদ্ধান্তে আগামী ৭ আগস্ট থেকে শুরু হওয়ায় ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের আকর্ষন অনেকাংশেই কমে গেছে।
টেনিস কানাডা থেকে প্রকাশিত এক বিবৃতিতে চারবারের বিজয়ী জকোভিচ বলেছেন, ‘কানাডার সময়টা আমি সবসময়ই উপভোগ করেছি। কিন্তু আমার দলের সাথে কথা বলার পর মনে হয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত। আমি টুর্ণামেন্ট পরিচালক কার্ল হেলকে ধন্যবাদ জানাতে চাই, তিনি আমার সিদ্ধান্ত বুঝতে পেরেছেন। আমি সত্যিই আশা করি আবারও কানাডায় ফিরতে পারব। এখানকার সমর্থকরা চমৎকার।’
জকোভিচের অনুপস্থিতিতে উইম্বলডন কোয়ার্টার ফাইনালিস্ট ক্রিস্টোফার ইউবাংকস টরন্টোর মূল ড্রতে সরাসরি প্রবেশের সুযোগ পেলেন। উইম্বলডনের শেষ আটে পৌঁছাতে এই মার্কিন খেলোয়াড় পঞ্চম বাছাই স্টিফানোস সিতসিপাস ও ১২তম বাছাই ক্যামেরুন নরিকে পরাজিত করেছিলেন।
২০০৭, ২০১১, ২০১২ ও ২০১৬ কানাডিয়ান শিরোপা জয় লাভ জকোভিচের অনুপস্থিতি অনুভূত হবে স্বীকার করেন হেল বলেছেন, ‘অবশ্যই এ বছর জকোভিচ খেলতে না পারায় আমরা হতাশ। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমাদের দর্শকরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিল। তাকে আমরা সবাই খুব বেশি মিস করব। যদিও এবারের ইভেন্টে শীর্ষ তারকাদের একটি লম্বা তালিকা অপেক্ষা করছে। বিশ্বের শীর্ষ ৪২জন খেলোয়াড়ের মধ্যে ৪১ জনই এবার অংশ নিচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ