1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

দুই নৌযানের সংর্ঘষে চীনে নিহত ১১ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১২
  • ১১৫ Time View

চীনের ইউনান প্রদেশের ইউনজিয়াং নদীতে শুক্রবার দুটি নৌযানের মধ্যে সংর্ঘষে ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। স্থানীয় সময় বিকেল চারটার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় এখনও একজন নিঁখোজ রয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ৮ জনের প্রাণহানির ঘটনা প্রকাশ পেলেও পরবর্তীতে ১১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযান দুটির সংর্ঘষের পর জীবন বাঁচাতে যাত্রীরা পানিতে ঝাঁপ দেয়। উদ্ধারকর্মীরা এসময় ১০ জনকে রক্ষা করতে সক্ষম হয় বলে জানিয়েছে সিনহুয়া।

উদ্ধার অভিযান এখনো পরিচালনার পাশাপাশি সংর্ঘষের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ নিয়ে গত এক সপ্তাহে দু’টি মারাত্মক নৌ দুর্ঘটনা ঘটলো চীনে। এর আগে হংকংয়ে গত সোমবার রাতে দুটি যাত্রীবাহী নৌযানের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান ৩৯ আরোহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ