1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩ মৃত্যু, হাসপাতালে ১৫৩৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৩ Time View

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এসময়ে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৩৩ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১২৭ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ২৪ হাজার জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৩৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা-উপজেলার রয়েছেন ৭৫৪ জন।
মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৯২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৭৪ জন এবং ঢাকার বাইরের ৭১৮ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকার ৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলের ৮ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ