1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

রাতে সচিবালয়ে আগুন, ১৫ মিনিটেই নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ অক্টোবর, ২০১২
  • ১৪১ Time View

শনিবার রাত ১০টা ৫০ মিনিট। সচিবালয়ের ৯ নম্বর বিল্ডিংয়ে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট’র (পিআইডি) ফটো সেকশনে কলিং বেলের সুইচে শর্ট সর্কিটের কারণে আগুন লাগে। আগুনের ফুলকি মেঝেতে পড়ে মেঝের কার্পেটে আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশে।

পাশেই নিউজরুম খোলা ছিলো। শুরু হয় দৌঁড়াদৌঁড়ি। পিআইডি’র গাড়ির ড্রাইভার মিজানুর রহমান আগুন নেভানোর যন্ত্র নিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। এরই মধ্যে খবর দেওয়া হয় দমকলে। দমকলের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখেন।

খুব তাড়াতাড়ি আগুন নেভানো গেলেও বিপদের কথা জানান পিআইডির নাইট গার্ড আলিমুদ্দিন। আলিমুদ্দিন বলেন, “বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। প্রতিদিন রাত ১২টায় সময় নিউজরুম বন্ধ করে সবাই চলে যাই। এখানে কেউ থাকেন না। নিউজরুমে লোক থাকায় আগুন নেভানো গেছে। তা না হলে পুরো বিল্ডিংয়ে আগুন লাগতো।’’

আলিমুদ্দিন আরো বলেন, “যে রুমে আগুন লাগে, সেই রুমটি ফটো শেকশন। ফটো সেকশনের সবাই চলে গেছে। নিউজরুম বন্ধ হলেই আগুন আর নেভানো যেতো না।’’

এদিকে আগুনের পরিস্থিতি সামলালেও এর তাপ ছড়িয়ে পড়ে গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সংগঠনের নেতাদের মধ্যে। গভীর রাতে খোঁজ-খবর শুরু হয় কোথায় আগুন লাগলো। রাত ১২টার পর জানা পিআইডিতে ফোন করে নিশ্চিত হওয়া যায় বিষয়টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ