1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

সংসদ সদস্য রেবেকার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৬৮ Time View

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের (৭৬) মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ ।
তোফায়েল আহমেদ জানান, রেবেকা মমিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন। তিনি এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

রেবেকা মমিনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোনা-৪ আসন থেকে টানা তিনবার তিনি নির্বাচিত হন। জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন সৎ, নির্লোভ ও নিরহঙ্কার রাজনীতিবিদ হিসেবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়তে ২০২০ সালের নভেম্বরে ৪ কোটি টাকা মূল্যের ব্যক্তিগত জমি দান করেন এমপি রেবেকা মমিন। নেত্রকোনার তৎকালীন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের কাছে তা লিখে দেন তিনি।

মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল বলেন, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। খুব সাদামাটা জীবন যাপন করতেন। তিনি মোহনগঞ্জে ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য নিজের কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ