1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আফগান সিরিজে তামিমের দায়িত্ব সামলাবেন লিটন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের হঠাৎ অবসরের পর নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। দীর্ঘকালীন সময়ের জন্য অধিনায়ক বাছাইয়ে হয়তো কিছুদিন সময় নেবে বোর্ড, তবে এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডের জন্য লিটন দাসের হাতের দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে।
রাতে রাজধানীর একটি হোটেলে বোর্ড সভার পর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লিটনকে এই সিরিজের দায়িত্ব দেওয়া হলেও এখনো তামিমের ফেরার আশা করছেন বোর্ড প্রধান, ‘এখন কোন স্থায়ী অধিনায়ক দিচ্ছি না।
যে ভাইস ক্যাপ্টেন আছে সেই লিটন দাস অধিনায়কত্ব করবে। ’
তবে তামিম তার সিদ্ধান্ত থেকে সরে না আসলে তখন সভায় বসে নতুন অধিনায়ক ঠিক করবে বিসিবি, ‘না করলে তখন আমরা সিদ্ধান্ত নিবো। ’
তামিমের অবসরের এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন জানিয়ে পাপন বলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার কথা তাকে বলেছিলেন তামিম, ‘আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না এমন সিদ্ধান্ত আসছে। ও আমাকে বলেছে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চায়, বিশ্বকাপ পর্যন্ত তো অবশ্যই। আমরা তো তাকেই অধিনায়ক বানিয়েছি, আমাদের তো ভিন্ন কিছু ভাবার কারণ নাই। বিশ্বকাপ সামনে ও খেলবে না, অন্য কিছু ভাবার কারণ ছিল না। ‘
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এই ঘোষণার পর তামিমের সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি বোর্ড প্রধান। পরে বাংলাদেশ দলের ম্যানেজার ও তামিমের বড় ভাই নাফীস ইকবালের কাছে বার্তা পাঠিয়ে অন্তত আফগানিস্তান সিরিজ খেলার আহবান করেন তিনি। যদিও তাতে কোনো সাড়া মেলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ