1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আমরা চাই তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক : পাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৭৯ Time View

নিজের শেষ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছিলেন তামিম ইকবাল। তবে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার।

তামিমের অবসরের ঘোষণার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে জরুরি সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আমরা চাই তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক।

একদিন পরই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এ নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে পাপন বলেন, ‘আমাদের প্ল্যান হচ্ছে, আমরা চাচ্ছি তিনি সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। তিনি আমাদের কাছে এখনও পদত্যাগ করেনি।’

বোর্ড সভাপতি বলেন, ‘আজকে বসার পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। এ কারণে তার সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি। ’

তিনি আরও বলেন, ‘আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কয়েকবার কথা বলেছি তার ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেছেন, পরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবেন। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি তিনিই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।’

বিসিবির পক্ষ থেকে তামিমকে ফেরানোর আহ্বান জানানো হবে কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘সকাল থেকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। তখন আমি নাফিজের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ