1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

বিসিবিতে শোক এবং মচ্ছব পাশাপাশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
  • ২৪০ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সদ্য প্রয়াত প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদের স্মরণে শোক বই খোলা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে ঢোকার পথেই বই এবং মঞ্জুর আহমেদের ছবি রাখা।

প্রয়াত সিইও’র জন্য তিনদিনের শোকও পালন করছে বিসিবি। প্রতিষ্ঠানটির বেতনভুক্ত সব কর্মকর্তা এবং কর্মচারি গায়ের জামায় শোক ব্যাজ লাগিয়ে রেখেছেন।

আরেকটি চিত্র: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ‘বিপিএল’ জাগরণে উন্মাদনায় মেতেছে। শুক্রবার কক্সবাজার সৈকতে বিপিএল টি-টোয়েন্টি বিচ কনসার্টের ব্যানারে গানবাজনার আয়োজন করতে যাচ্ছে। মচ্ছব করতে বিসিবি থেকে একটি বিশাল বহর এরই মধ্যে কক্সবাজারে পৌঁছে গেছে।

নগর জীবনে শোক এবং উৎসব পাশাপাশি চলবে এ আর নতুন কি! তাই বলে একটি পরিবারের ভেতরে শোক এবং উৎসব একসঙ্গে হতে দেখা বিস্ময়কর। বিসিবি সেই দৃষ্টান্তও স্থাপন করতে যাচ্ছে। বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালকে এনিয়ে প্রশ্ন করা হলে থমকে গিয়েছিলেন। পরে অবশ্য একটা যুক্তি দেওয়ার চেষ্টা করলেন,‘আমরা একদিকে শোক করছি অন্যদিকে কাজও করছি। বিপিএলের কনসার্ট আগে থেকেই নির্ধারিত হয়ে ছিলো। তাই করতে হচ্ছে। তবে চেষ্টা করবো সাদামাটা ভাবে সারতে। যাতে দৃষ্টিকটু না লাগে।’

 

Source: Banglanews24.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ