1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

পিংকিকে ব্যাট উপহার দিলেন লিটন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯২ Time View

জাতীয় দলের তারকা ক্রিকেটার দুজনেই। দুজনেরই শুরুটা বিকেএসপিতে। আর সে কারণেই লিটন কুমার দাস ও ফারজানা হক পিংকির সম্পর্কটাও বেশ মধুর। শনিবার দুজনেই ছিলেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে।
ছোটভাইকে অনুশীলনে পেয়েই পিংকি আবদার করে বসেন বিদেশ থেকে তার মাপের একটি ব্যাট নিয়ে আসতে। বড়বোনের আবদার মেটাতে বেশি সময় নেননি লিটন।
ড্রেসিংরুম থেকে লিটন নিয়ে আসেন নিজের তিনটি ব্যাট। এনে পিংকিকে দিয়ে বলেন একটি পছন্দ করে নিতে। নারী দলের তারকা এই ক্রিকেটার তখন একটি ব্যাট পছন্দ করে নেন।
লিটন তখন বিকেএসপির বড় আপুকে মজা করে বলেন, ‘এবার রান পাবেন। এটা দিয়ে খেলেন। ’
বিষয়টি নিয়ে পিংকি বলেন, ‘আমি লিটনকে বলেছিলাম, একটি ব্যাট কিনতে চাই। সে বিদেশে গেলে তার মাপের একটি ব্যাট যেন আমার জন্য কিনে আনে। কিন্তু সে তখনই একটি ব্যাট দিয়ে দেয় খেলার জন্য। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ