1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অনলাইন রিটার্ন জমা দিতে না পারলে সময় বাড়াবেন যেভাবে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছেছে ইসরাইলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ৪৭

বিদ্যা বালানের ‘নিয়ত’ সিনেমার টিজার প্রকাশ্যে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫৮ Time View

প্রকাশ্যে এসেছে ‘নিয়ত’ সিনেমার টিজার। এ সিনেমায় বলিউড তারকা বিদ্যা বালানকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘নিয়ত’ সিনেমায় দেখা যাবে একটি খুন, অনেক সন্দেহজনক ব্যক্তি, এইসবের মাঝে একা অভিনেত্রী। চলতি বছরের ৭ জুলাই মুক্তি পাবে এ সিনেমা।

সিনেমার মূল চরিত্র মীরা রাওয়ের ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। তার পাশাপাশি দেখা যাবে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, সাহানা গোস্বামী, অমিত্রা পুরি, নিকি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, শশাঙ্ক অরোরা, প্রাজক্তা কলি, দানেশ রাজভি, ইশিকা মেহেরা এবং মাধব দেবল। সিনেমা ট্রেলারটি রিলিজ হবে আজ (২২ জুন)।

১৭ সেকেণ্ডের প্রকাশিত টিজারটি শুরুতেই দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। একের পর এক ভিজ্যুয়াল আর তার সঙ্গে শোনা যাচ্ছে এক ভয়েসওভার। তবে পুরো টিজারটিতে এক সাসপেন্সের ছোঁয়া পাওয়া গিয়েছে।

মার্ডার মিস্ট্রির এ সিনেমার টিজারে অনেকেরই পছন্দ হয়েছে। কিন্তু বিদ্যা বালানের লুক দেখে কিছু ভক্তরা অনুমান করেছেন যে সিনেমাটি ‘নাইভস আউট’ হলিউড সিনেমার রিমেক। লন্ডনে শুট করা হয়েছে এ সিনেমা। সিনেমার টিজার দেখে এরই মধ্যে ভক্তরা এক মার্ডার রহস্যের এক রোমহর্ষক কাহিনির ঝলক পেয়েছেন। টিজার ছাড়াও সিনেমার পোস্টারও ভক্ত-অনুরাগীদের আরও উৎসাহিত করেছে।

সিনেমাটির টিজারটি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘রহস্য এবং মোটিভের একটি জগত প্রকাশ করা হবে, সঙ্গে থাকুন। ৭ জুলাই ‘নিয়ত’ মুক্তি পাচ্ছে শুধুমাত্র প্রেক্ষাগৃহে। টিজারটিতে একটি গলার আওয়াজও শোনা যাচ্ছে, চারিদিকে সন্দেহভাজন, রয়েছে উদ্দেশ্যও, সবাই প্রস্তুত হও, একটি রহস্য আসছে।

অনু মেনন এ সিনেমাটি পরিচালনা করেছেন, যিনি ২০২০ সালে শকুন্তলা দেবী সিনেমাটিও পরিচালনা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ