1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

সিরীয় মর্টার হামলায় তুরস্কে একই পরিবারের ৫ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২
  • ১০৪ Time View

তুর্কি সীমান্ত শহরে আঘাত হানা সিরীয় মর্টারের গোলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় সিরিয়ার অভ্যন্তরে গোলা বর্ষণ শুরু করেছে তুর্কি সামরিক বাহিনী।

সিরীয় সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলীয় তুর্কি শহর আকাকেলেতে সিরিয়া থেকে ছোড়া মর্টারের গোলা আঘাত হানলে এক তুর্কি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়। বুধবার রাতে সংঘটিত এ হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার অভ্যন্তরে কামানের গোলাবর্ষণ শুরু করে তুর্কি বাহিনী।

এ গোলাবর্ষণ এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। রাতভর অব্যাহত তুর্কি বাহিনীর গোলাবর্ষণে তাল আল আবেইদ এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক সিরীয় সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকার বিরোধী রাজনৈতিক কর্মীরা।

এদিকে তুর্কি সরকার সীমান্ত অতিক্রম করে সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর ব্যাপারে পার্লামেন্টের কাছে অনুমতি প্রার্থনা করবে বলে জানা গেছে।

সিরিয়ার অভ্যন্তরে গোলাবর্ষণের ব্যাপারে বুধবার দিনের শেষে দেওয়া এক বিবৃতিতে তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগান বলেন, রাডারের মাধ্যমে সনাক্ত করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো  হয়েছে।

পাশাপাশি তুর্কি উপ প্রধানমন্ত্রী বুলেন্ট আরিন ভবিষ্যতে এ ধরণের হামলা হলে তীব্র প্রত্যাঘাতের হুমকি দেন। তিনি বলেন, “আমাদের ভূমিতে আমাদের নাগরিকদের ওপর হামলা হলে আমরা চুপ করে বসে থাকবো না। জনগণকে রক্ষা করার অধিকার আমাদের আছে।”

এদিকে তুরস্কের পশ্চিমা মিত্ররাসহ ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রামুসে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাৎক্ষণিকভাবে এ হামলার নিন্দা জানিয়েছেন।

তবে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সিরীয় তথ্যমন্ত্রী জানিয়েছেন তাদের সরকার এ ঘটনা তদন্ত করে দেখছে। পাশাপাশি বেসামরিক মানুষ নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে তারা।

এদিকে এ ঘটনার পর তুরস্ক ব্রাসেলসে ন্যাটোর সদস্যগুলোকে নিয়ে একটি জরুরি বৈঠকের আহবান করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ