1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

রশিদকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৭২ Time View

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তানের দলে ছিলেন না রশিদ খান। দলের সেরা তারকাকে ছাড়া ছন্নছাড়া ছিল আফগানিস্তানও। বোলি-ব্যাটিং কোনো দিকেই দাঁড়াতে পারেনি অতিথিরা। বাংলাদেশের কাছে হেরেছে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে।
টেস্টের হতাশা ভুলে এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে লড়বে আফগানরা। যার জন্য ওয়ানডে দল ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে রশিদ ও মোহাম্মদ নবী দুজনকেই ফিরিয়েছে সফরকারীরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ রোববার (১৮ জুন) ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন নুর আহমেদ ও ফরিদ আহমেদ। স্কোয়াডে জায়গা পেয়েছেন শহীদুল্লাহ কামাল, জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।
আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুদলের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে সিরিজে আফগানিস্তান স্কোয়াড
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাঈদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ