1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

অস্ট্রেলিয়াকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০৬ Time View

এশিয়া সফরের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখল আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে হওয়া ম্যাচ শুরুর ৮০ সেকেন্ডের মাথায় লিড পায় আর্জেন্টিনা। এনজো ফের্নান্দেজের অ্যাসিন্টে বল নিয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে বল জালে জড়ান লিওনেল মেসি।
বিরতির পর ৬৮ মিনিটে মেসির সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সের দিকে শট নেন রদ্রিগো ডি পল। বদলি খেলোয়াড় হিসেবে নামা ডিফেন্ডার হের্মান পেজ্জেলা হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন।
১৯ জুন ইন্দোনেশিয়ার গেলোরা বুং স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলতে স্বাগতিকদের মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ