1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিসিসিআইয়ের বিশেষ ক্যাম্পে অর্জুন টেন্ডুলকারসহ ১৯ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৯৪ Time View

২০ দিনের ক্যাম্পের জন্য শচিন টেন্ডুরকার পুত্র অর্জুন টেন্ডুলকারসহ আরও ১৯ জনকে তলব করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গণমাধ্যমের রিপোর্টে বলা হয়, পারফর্মেন্স এবং সম্ভাবনার ভিত্তিতে এই খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে।
বহুমাত্রিক গুন সম্পন্ন সেই সব তরুণ খেলোয়াড়দেরকেই বিসিসিআই’র বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিন সপ্তাহের ক্যাম্পের জন্য নির্বাচন করা হয়েছে যাদেরকে দ্রুত অল রাউন্ডার হিসেবে অভিজাত স্তরে রূপান্তর করা যাবে।
আগামী আগস্ট মাসে শুরু হবে এই ক্যাম্প। চলতি বছর অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ (অনূর্ধ্ব- ২৩) ক্রিকেট টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের জন্যও সম্ভাবনাময় ক্রিকেটারদের সন্ধানে নেমেছে বিসিসিআই।
নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআ’র একটি সূত্র পিটিআইকে বলেন,‘ন্যাশনাল ক্রিকেট একাডেমির হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষনের ধারনা থেকে এই অল রাউন্ডার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে মাল্টি স্কিল খেলোয়াড়দের গড়ে তোলা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ