1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

এবার কানাডার লিগে দল পেলেন লিটন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৭৭ Time View

আজ ১৪ জুন সকালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টডিয়ামে ম্যাচটী শুরু হবে সকাল দশটায়। তবে এ ম্যাচে সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় নেতৃত্ব দেবেন লিটন দাস। এ ম্যাচ দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তার। বাংলাদেশের ১২ তম এ টেস্ট অধিনায়ককে মিলেছে আরও এক সুখবর।
কিছুদিন আগেই ফ্র্যাঞ্চাইজি লিগের সব থেকে জনপ্রিয় আসর আইপিএল এ কেকেআরের দলে ছিলেন লিটন। এবার কানাডার লিগেও ডাক পেয়েছেন তিনি। দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরে দল পেয়েছেন তিনি। এ লিগের দল সারে জাগুয়ার্স নিলামে তাকে কিনে নিয়েছে।
গতকাল মঙ্গলবার এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে কানাডার এ লিগে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও দল পাওয়া নিশ্চিত হয়েছে। মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলার কথা রয়েছে তার। সাকিব, লিটন ছাড়াও আরও বেশ কিছু তারকা ক্রিকেটার খেলবেন এ লিগে। তাদের মধ্যে আছেন মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, কলিন মুনরো, হরভজন সিং, অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, রাইলি রুশোর মতো তারকা ক্রিকেটাররা।
মোট ৬ টি দল নিয়ে টুর্নামেন্টের এ আসরের খেলা অনুষ্ঠিত হবে। দলগুলো হলো ব্রাম্পটন উলভস, মন্ট্রিল টাইগারস, সারে জাগুয়ার, টরন্টো ন্যাশনালস, ভ্যাঙ্কুভার নাইটস, উইনিপেগ হকস। আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে লিগটির যেখানে মোট ম্যাচ হবে ২৫ টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ