1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

রিয়াল মাদ্রিদেই কী থাকছেন করিম বেনজেমা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৭১ Time View

রিয়াল মাদ্রিদের তারকা স্ট্র্ইকার করিম বেনজেমা সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের কাছ থেকে আকর্ষনীয় প্রস্তাব পেয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রাকাশিত রিপোর্টে বলা হয়েছে। তবে রিয়াল মাদ্রিদ থেকে যাওয়ার পরিকল্পনা করছেন করিম বেনজেমা।
গত বুধবার বিভিন্ন গণমাধ্যমে রিপোর্টে বলা হয়, বেনজেমা সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের দেয়া প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছেন বলে রিয়াল মাদ্রিদকে অবগত করেছেন। কিন্তু স্প্যানিশ পত্রিকা মার্সার দাবি তিনি ক্লাব ছাড়ার বিষয়ে কিছুই জানাননি রিয়াল মাদ্রিদকে। বরং তার পরিকল্পনা স্প্যানিশ ক্লাবটিতেই থেকে যাওয়া।
এই জুনেই শেষ হয়ে যাবে মাদ্রিদের সঙ্গে বেনজেমার বর্তমান চুক্তির মেয়াদ। কিন্তু স্প্যানিশ পত্রিকাটি বলছে, চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন বেনজেমা। অন্তত আরও এক মৌসুম মাদ্রিদে খেলতে চান তিনি।

২০২৩-২৪ মৌসুমের পরেই সৌদি আরবে যেতে পারেন ফরাসি এই আন্তর্জাতিক তারকা। দুই বছরের চুক্তির জন্য সৌদি ক্লাবটি ৪০০ মিলিয়ন ইউরো ব্যয় করতে প্রস্তুত বলে গণমাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।
৩৫ বছর বয়সি ওই তারকা বৃহস্পতিবার নিজের বিষয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাংবাদিকদের বলেছেন,‘ এসব খবর ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো হয়েছে। আর ইন্টারনেটের খবর সত্যি নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ