1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

আফগানিস্তান সিরিজ কঠিন হবে: তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬৭ Time View

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার লক্ষ্যে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। প্রথম ভাগে একমাত্র টেস্ট শেষ করেই ভারতের উদ্দেশ্যে উড়াল দিবে আফগানরা। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান, আফগানিস্তান সিরিজ কঠিন হবে।
আফগানিস্তানকে ইন্টারেস্টিং দল উল্লেখ করে তামিম বলেন, ‘আমার মনে হয়ে ৩ বা ৪ জুন প্রধান কোচ এসে যাবেন। তখন থেকেই আমাদের মূল ক্যাম্প শুরু হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সবসময় ইন্টারেস্টিং। তারা বেশ মানসম্পন্ন দল। আজকেও তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে।’
টেস্টে আফগানিস্তানের মানসম্পন্ন বোলিংয়ের বিপক্ষে খেলাটা সহজ হবে না বলেও মনে করেন তামিম। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের তিন বিভাগেই ভালো করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আপাতত আমরা শুধুমাত্র টেস্ট নিয়েই চিন্তা করছি।’
তীব্র গরমের মধ্যেও ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছে বলে জানান টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলন করছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ