1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

হংকংয়ে দুটি যাত্রীবাহী নৌযানের সংর্ঘষ, নিহত ৩৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ৯৬ Time View

হংকংয়ে সোমবার রাতে লামা দ্বীপের কাছে দুটি যাত্রীবাহী নৌযানের মধ্যে সংর্ঘষে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৮ জন নিহত হয়। প্রায় ১০০ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে আরো ৮ জনের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

অর্ধেক ডুবন্ত অবস্থায় নৌযান দুটির একটিতে ১২০ জনের বেশি মানুষ ছিল বলে জানা যায়। অপরটিতে প্রায় ১০০ জনের মতো যাত্রী ছিল। শেষের নৌযানটির সামান্য ক্ষতি হলেও তা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে।

বিমান এবং সমুদ্র উদ্ধারকাজে নিয়োজিত একটি বিশাল বাহিনী এখনো উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

হংকং সরকারে পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আহত শতাধিক মানুষকে পাঁচটি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

তবে দুর্ঘটনা কবলিত নৌযানের ভেতরে কোনো মানুষ আছে কিনা বা কেউ নিঁখোজ কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি।

১ অক্টোবর চীনের জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি চলছে। এ উপলক্ষে হংকংয়ের লোকজন বিভিন্ন স্থানে ভ্রমণ করছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ