1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নেশন্স লিগের সেমিতে স্পেন বাধা টপকাতে ইতালির স্কোয়াড ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৮০ Time View

নেদারল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিতব্য নেশন্স লিগ ফুটবল ফাইনালের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ইতালি জাতীয় দলের কোচ রবার্তো মানচিনি।
ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালি আগামী ১৫ জুন শেষ চারের লড়াইয়ে স্পেনকে মোকাবিলা করবে। আজ্জুরিরা যদি জিততে পারে তবে ফাইনালে ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবে।
ইন্টার মিলান ও ফিওরেন্টিনার কোনো খেলোয়াড়কে বাছাই করেননি মানচিনি। এই দুটি দল আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ও কনফারেন্স লিগের ফাইনাল খেলতে মাঠে নামছে। যে কারনে মানচিনির দলের নিয়মিত মিডফিল্ডার ইন্টারের নিকোলো বারেলা বাদ পড়েছেন। ইনজুরির কারণে বাদ পড়েছেন আটালান্টা ডিফেন্ডার গিওর্গিও স্কালভিনি ও এসি মিলানের মিডফিল্ডার সান্দ্রো টোনালি।
প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন লিস ডিফেন্ডার ফেডেরিকো বাশিরোত্তো। ল্যাজিওর দুই ফরোয়ার্ড সিরো ইমোবিল ও মাত্তিয়া জাকাগনি যথাক্রমে গত বছরের সেপ্টেম্বর ও জুনের পর প্রথমবারের মত দলে ফিরেছেন।
আগামী সোমবার উয়েফার কাছে ২৩ সদস্যের চূড়ান্ত দল পাঠাতে হবে ইতালিকে।
ইতালি স্কোয়াড:
গোলরক্ষক : জিয়ানলুইজি ডোনারুমা, এ্যালেক্স মেরেত, গুগলিয়েরমো ভিকারিও।
ডিফেন্ডার : ফেডেরিকো বাশিরোত্তো, লিওনার্দো বনুচ্চি, আলেহান্দ্রো বুনগিয়োর্নো, গিওভান্নি ডি লোরেঞ্জো, আলেহান্দ্রো ফ্লোরেঞ্জি, ফেডেরিকো গাত্তি, লিওনার্দো স্পিনাজ্জোলা, রাফায়েল টোলোয়ি।
মিডফিল্ডার : ব্রায়ান ক্রিস্টান্টে, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকাতেল্লি, লোরেঞ্জো পেলেগ্রিনি, মাত্তেও পেসিনা, মার্কো ভেরাত্তি, নিকোলো জানিয়োলো।
ফরোয়ার্ড : ডোমেনিকো বেরার্ডি, ফেডেরিকো চিয়েসা, উইলফ্রিড জিনোনটো, সিরো ইমোবিলে, গিয়াকোমো রানপাডোরি, মাতেও রেতেগুই, মাত্তিয়া জাকাগনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ