1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন বিশ্বকাপ সূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৮৮ Time View

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন আগামী ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনো ঘোষনা না হওয়াটা কিছুটা অস্বাভাবিকই বটে। তবে পাকিস্তানের বিষয়টি সমাধান করাই বিলম্বের মূল কারণ।
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিসিসিআই।
এশিয়া কাপ খেলতে ভারত রাজি না হলে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান।
৭ থেকে ১১ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ওই ফাইনাল চলাকালীনই বিশ^কাপের সূচি ঘোষণা করা হবে।
আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের আগে এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই সংবাদ সম্মেলন করে আইসিসি ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা করা হবে।’
জয় শাহ জানান, টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ভারতের প্রধান প্রধান শহর দিল্লি, ব্যাঙ্গালুরু, চেন্নাই ও কলকাতাকে বিবেচনা করা হচ্ছে।
বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ফাইনালের পর এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিও জয় শাহ, আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সভাপতিদের। ফাইনালের পর এশিয়া কাপ নিয়ে আলোচনা বসবেন তারা।
জয় শাহ বলেন, ‘এসিসি সদস্য (টেস্ট খেলা দেশগুলো) এবং সহযোগী দেশগুলোর সাথে আলোচনার পর এ বছরের এশিয়া কাপের ভবিষ্যত নির্ধারণ করা হবে।’
২০১২ সাল থেকে দ্বিপক্ষীয় কোনো সিরিজে মুখোমুখি হয়নি বিশ^ ক্রিকেটে দুই চিরপ্রতিন্দ্বন্দী ভারত ও পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে বহুজাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ