1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৬৬ Time View

জুনিয়র এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় পেরে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আমিরুল ইসলামের জোড়া গোলে। ৩-১ ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে।
ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে পুল ‘বি’র ম্যাচে উজবেকিস্তানকে হারায় লাল-সবুজের দলটি। জয়ে টিকে থাকল বাংলাদেশের সেমিফাইনাল ও আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকির স্বপ্ন । আগামী (২৮ মে) রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ। যদিও গোল দুটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আমিরুল ইসলাম। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি করেন আবেদ উদ্দিন।
তিন গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল উজবেকিস্তান। ৫১ মিনিটে একটি গোল শোধও করে তারা। শেষ অবধি ৩-১ ব্যবধানে জিতেই টার্ফ ছেড়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মালেশিয়ার কাছে হারে ৫-১ ব্যবধানে।
এবারের আসরে অংশ নিয়েছে ১০ দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড। যাদের মধ্যে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া ৪ দেশ পাবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট।জুনিয়র এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় পেরে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আমিরুল ইসলামের জোড়া গোলে। ৩-১ ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে।
ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে পুল ‘বি’র ম্যাচে উজবেকিস্তানকে হারায় লাল-সবুজের দলটি। জয়ে টিকে থাকল বাংলাদেশের সেমিফাইনাল ও আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকির স্বপ্ন । আগামী (২৮ মে) রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ। যদিও গোল দুটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আমিরুল ইসলাম। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি করেন আবেদ উদ্দিন।
তিন গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল উজবেকিস্তান। ৫১ মিনিটে একটি গোল শোধও করে তারা। শেষ অবধি ৩-১ ব্যবধানে জিতেই টার্ফ ছেড়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মালেশিয়ার কাছে হারে ৫-১ ব্যবধানে।
এবারের আসরে অংশ নিয়েছে ১০ দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড। যাদের মধ্যে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া ৪ দেশ পাবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ