1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

চেলসিকে উড়িয়ে ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৯ Time View

ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ হাতে রেখেই রেড ডেভিলরা কেটেছে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমের টিকিট।
বৃহস্পতিবার রাতে হওয়া ম্যাচ জয়ের পর ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে এরিক টেন হাগের দল। আর তাতেই লিভারপুলের ভেঙেছে আশা। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে অলরেডরা পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করা নিশ্চিত করেছে। ৬২ পয়েন্ট নিয়ে লিভারপুলের সঙ্গে ইউরোপা লিগে খেলবে ষষ্ঠ স্থান পোক্ত করা ব্রাইটন।
তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৯, দ্বিতীয় হওয়া আর্সেনালের ৮১। দীর্ঘ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা নিউক্যাসল ইউনাইটেড ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।
ঘরের মাঠে ৬ মিনিটেই লিড পায় ইউনাইটেড। ক্রিস্টিয়ান এরিকসেনের ক্রসে পাওয়া বল হেডে জালে জড়ান কাসেমিরো। বিরতির আগ মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাডেন সাঞ্চোর পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনে মার্শিয়াল।
৭৩ মিনিটে স্পট কিক থেকে রেড ডেভিলদের ৩-০ গোলে এগিয়ে দেন ব্রুনো ফের্নান্দেস। মিনিট পাঁচেক পর ব্যবধান আরও বাড়িয়ে নেন মার্কাশ র‍্যাশফোর্ড।
হাকিম জিয়েচের পাসে বল নিয়ে ডান পায়ের দূরপাল্লার শটে চেলসির হয়ে সান্ত্বনাসূচক গোল করেন জোয়াও ফেলিক্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ