1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

নেইমারকে কিনতে আগ্রহী ইউনাইটেড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৭ Time View

ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় তারকা। বার্সেলোনায় ক্লাব ক্যারিয়ারে সোনালী সময়ই কেটেছিল নেইমার জুনিয়রের।

 

কিন্তু রেকর্ড অর্থের ট্রান্সফার ফিতে তিনি যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। এরপর থেকে ইনজুরির বাধা টপকে অনেকদিন ধরেই টেনেছেন পিএসজিকে। তবে এখন আর ক্লাবটির সঙ্গে নেইমারের সম্পর্ক আগের মতো ভালো নয়।

 

শোনা যাচ্ছে আগামী গ্রীষ্মেই দল বদল করতে পারেন ব্রাজিলিয়ান তারকা, ক্লাবও তাকে বিক্রি করতে চায়। নেইমারকে কেনার ব্যাপারে আগ্রহ আছে প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবেরই। এবার তাদের তালিকায় সবার উপরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ এমন খবর দিচ্ছে।

 

ইতোমধ্যে পিএসজির সঙ্গে ইউনাইটেডের আলাপ শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। ইংলিশ ক্লাবটি অবশ্য এই মৌসুমে নেইমারকে ধারে নিতেই আগ্রহী। কিন্তু পিএসজি চাইছে পাকাপাকিভাবে বিক্রি করে দিতে। এর আগে নিউক্যাসেল ইউনাইটেডের নেইমারকে নিয়ে আগ্রহের কথা সংবাদ মাধ্যমে শোনা গিয়েছিল। এবার এলো ইউনাইটেডের নাম।

 

নেইমারের ক্লাব ছাড়তে চাওয়ার কারণটাও স্পষ্ট। চলতি মৌসুমে তিনি ও লিওনেল মেসিকে নিয়ে সমালোচনায় মুখর ছিলেন পিএসজি সমর্থকরা। বেশ কয়েকবার মাঠেই ধুয়ো দেওয়ার ঘটনাও ঘটেছে।

 

নেইমারের ইউনাইটেডে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার ব্রাজিলিয়ান সতীর্থ ক্যাসেমিরো। গত গ্রীষ্মেই তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্লাবটিতে যোগ দেন। দুই পক্ষের যোগাযোগটা হতে পারে তার মাধ্যমেই। নেইমারকে দলে নেওয়া ইউনাইটেডের জন্য আরও সহজ হবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করতে পারলে। এজন্য চেলসি ও ফুলহামের বিপক্ষে সামনের দুই ম্যাচে এক পয়েন্ট পেলেই হবে ইউনাইটেডের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ