1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

গুজরাটকে অপেক্ষায় রেখে ফাইনালে ধোনির চেন্নাই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৮ Time View

চলমান আইপিএলের ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এই জয়ে আবারও শিরোপা নির্ধারণী ফাইনালে পা রাখল মহেন্দ্র সিং ধোনির দল৷

মঙ্গলবার (২৩ মে) রাতে চেন্নাইয়ের এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে তিনবারের শিরোপাজয়ী দল চেন্নাই। টার্গেট তাড়া করতে নেমে গুজরাট ২০ ওভারে ১৫৭ রানেই অলআউট হয়ে যায়।

চেন্নাইয়ের কাছে হারলেও এখনও ‍গুজরাটের শিরোপা ধরে রাখার আশা বেঁচে আছে। লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার এলিমিনেটরে জিতে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে হার্দিক পান্ডিয়ারা।

আইপিএলের এবারের আসরের শুরু থেকে দুর্দান্ত ক্রিকেট খেলে গুজরাট টাইটান্স। প্লে-অফের আগে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি ১৪ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ১০টিতে জিতে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই ছিল। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৮টিতে জিতে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে।

এদিন গুজরাটের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ধোনি৷ ব্যাট করতে নেমে দুই ওপেনার ঋতুরাজ গায়কওয়াদ ও ডেভন কনওয়ের ব্যাটে উড়ন্ত সূচনা পায় চেন্নাই। দলের হয়ে ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় ৬০ রানে করেন গায়কওয়াদ। আর ৩৪ বলে ৪০ রান করেন কিউই ব্যাটার কনওয়ে।

এরপর আজিঙ্কে রাহানে ১৭, আম্বাতি রায়ডু ১৭ আর রবীন্দ্র জাদেজার ২২ রানে ১৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় চেন্নাই।

বোলিংয়ে গুজরাটের হয়ে মোহাম্মদ শামি ও মোহিত শর্মা দুইটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন দর্শন নালকান্ডে, রশিদ খান ও নুর আহমাদ।

টার্গেট তাড়া করতে নেমে গুজরাট শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। হৃদিমান সাহা ১২, হার্দিক পান্ডিয়া ৮, শানাকা ১৭ আর ডেভিড মিলার ৪ রান করে বিদায় নেওয়ার পর ওপেনার শুভমান গিল ৩৮ বলে সর্বোচ্চ ৪২ রান করে বিদায় নিলে পথ হারায় তারা।

এরপর বিজয় শঙ্কর ১৪ আর লেগ স্পিনার রশিদ খান ১৬ বলে ৩০ রান করে পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে শামির বিদায়ে উল্লাসে ফেটে পড়েন স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ