1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

জেদ্দায় পৌঁছেছেন ৮২৯ বাংলাদেশি হজযাত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৭২ Time View

বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী। আজ রোববার (২১ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাস থেকে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ৭টায় প্রথম ফ্লাইটে ৪১৪ জন ও সাড়ে ১১টায় দ্বিতীয় ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। বাংলাদেশি এসব হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত এ সময় বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ ছাড়া জেদ্দা বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত হজযাত্রীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আপনাদের যেকোনো প্রয়োজনে দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন পাশে রয়েছে।’ হজযাত্রীদের সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দূতাবাস জানায়, রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশি হাজীরা প্রথম জেদ্দায় গেলেন। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ