1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার প্রস্তাব ফেরানোর কারণ জানালেন কারিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৬৭ Time View

হৃতিক রোশান-আমিশা প্যাটেল অভিনীত সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ মুক্তি পায় ২০০০ সালে। আর এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তার। সিনেমাটি নির্মাণ করেছিলেন অভিনেতার বাবা রাকেশ রোশান।

একই বছর হৃতিকের মতোই ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে কারিনা কাপুরের আত্মপ্রকাশের কথা ছিল। কিন্তু সেই সময় সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেত্রী।

জানা গেছে, মুক্তির পর রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সে সময় ১০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্সঅফিসে আয় করেছিল ৮০ কোটি রুপি। কিন্তু এতো জনপ্রিয় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে মোটেও আফসোস নেই কারিনার। উল্টো সিনেমায় কাজ না করায় ভীষণ আনন্দিত তিনি!

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘এ সিনেমায় অভিনয় করলে অবশ্যই আমি তারকা হয়ে যেতাম। কিন্তু সিনেমাটির অংশ না হয়ে আমি আনন্দিত।’

সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ ব্যাখা করে অভিনেত্রী বলেন, হৃতিকের বাবা (রাকেশ রোশান) পর্দায় তার ছেলের প্রতিটি ফ্রেমের জন্য ৫ ঘণ্টা ব্যয় করেছেন। কিন্তু আমিশার জন্য ৫ সেকেন্ডও ব্যয় করেননি। সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন সবাই।

কারিনা আরও বলেন, পর্দায় আমিশার মুখের ব্রণ এবং চোখের নীচের কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমিশাকে দেখতে মোটেও সুন্দর লাগছিল না। কিন্তু হৃতিকের প্রতিটি শট ছিল স্বপ্নের মতো। মূলত সিনেমাটি হৃতিকের জন্যই নির্মাণ করা হয়েছিল।’

সূত্র : বলিউড লাইফ ডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ